Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

খুব সহজেই আপনার পিসিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো প্যাটার্ন লক দিন!

বর্তমানে সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্যাটার্ন লক ব্যবহার করা যায়। এটি অ্যান্ড্রয়েডের অনেক জনপ্রিয় একটি ফিচার। তবে কেমন হয় যদি আপনি আপনার উইন্ডোজ পিসিতে ঠিক একই ভাবে প্যাটার্ন লক ব্যবহার করতে পারেন।

হুম এখন থেকে পারবেন এবং খুব সহজেই পারবেন। শুধু পরবর্তী পদক্ষেপ গুলো মন দিয়ে লক্ষ করুন আর সেভাবে কাজ করুন।
আমার প্রায় সবাই উইন্ডোজের ডিফল্ট লগইন ইন্টারফেস দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। যদিও কিছু ল্যাপটপে বর্তমানে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে কিন্তু কতোজন আর সেটি ব্যবহার করে।            তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আপনি আপনার উইন্ডোজ ৭, ৮ এবং ৮.১ পিসিতে প্যাটার্ন লক ব্যবহার করবেন।



  • প্রথমে এই লিংকে যেয়ে সফটওয়্যার টি ফ্রিতে ডাউনলোড করে নিন।



  • ডাউনলোড হবার পরে সেটি সঠিক নিয়মে সেটআপ করুন।
  • সেটআপ হবার পরে পপ-আপ ডিসপ্লে থেকে সেটিং ঠিক করে নিন। মনে রাখবেন এখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে Z ব্যবহার করা হয়েছে।
  • এবার আপনার ইচ্ছা মতো একটি প্যাটার্ন লক সেটআপ করে নিন।
  • আপনি চাইলে প্যাটার্ন সংখ্যা বা প্যাটার্ন দেবার ঘর বাড়িয়ে নিতে পারবেন। যেমন, 3X3, 4X4, 5X5 এভাবে।

Read more

আবিষ্কার করুন উইন্ডোজের এর কিছু অসাধারণ গোপন সফটওয়ার!!!

আপনি কি আপনার উইন্ডোজের এর সম্পর্কে সবকিছু জানেন? সেটা-ত মনে হয় না 😛 আপনি ভাবতেও পারবেন না যে কত কিছু রয়েছে এই উইন্ডেজের মধ্যে!! আমার কিছু নির্বাচিত সফটওয়ার আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। আমি জোর গলায় বলতে পারি যে আপনারা অধিকাংশ-ই এগুলো সম্পর্কে জানেন না! 😛 এগুলো উইন্ডোজের মধ্যে আগে থেকেই ইনস্টল করা আছে! এ কারণে আপনাদের ভাইরাস নিয়ে কোন চিন্তা-ভাবনা করার দরকার নেই 😛 এগুলো কাজ করবে, Windows Xp, Windows Vista, Windows 7 আবার  খুব সম্ভবত Windows 8 এও হতে পারে।

উইন্ডোজের কিছু গোপন সফটওয়ার:

১. Private Character Editor

Private Character Editor দিয়ে সহজেই আপনার উইন্ডোজের Font বা আপনার নিজের ইন্সটল করা Font Edit করতে পারবেন। আমি এটি দিয়ে আমার নিজের Font Collection করেছি।
  • Click start—type run—type eudcedit

২. Dr. Watson

এটি উইন্ডোজের Built-In repairing সফটওয়ার। এটি আগে থেকেই উইন্ডোজে ইন্সটল করা থাকে। এটি-ই আপনার কম্পিউটারের Error Message দেয়, কম্পিউটার Crash করার সময়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সফটওয়ার আপনার কম্পিউটারের ত্রুটি বের করার জন্য এবং যথাসম্ভব সেটাকে ঠিক করার জন্য।
  • Click start—type run—type drwtsn32 / dwwin

৩. Media Player 5.1

আপনি কি এখনও আপনার Default Media Player ব্যবহার করতে পছন্দ করেন? এটি প্রায়সই Crash করে! কিন্তু আমি একটি পদ্ধতি বলব যার মাধ্যমে আপনি আপনার Media Player কে Downgrade করে Media Player 5.1 এ করতে পারবেন। এটি Latest Update টার থেকেও ভাল কাজ করে। কোন চিন্তা করবেন না! আপনি আবার আপনার Default Media Player ব্যবহার করতে পারবেন আবার পুরাতনটাও ব্যবহার করতে পারবেন!
  • Click start—type run—type mplay32 / mplayer / wmplayer

৪. IExpress

এটি আসলেই অনেক কাজের সফটওয়ার। এটি দিয়ে আপনি আপনার নিজের Setup ফাইল তৈরী করতে পারবেন। (Self-extracting setup file) এখন থেকে সহজেই নিজের .exe ফাইল তৈরী করুন!!
  • Click start—type run—type iexpress

Read more

হঠাৎ মাউস নষ্ট হয়ে গেলে যা করবেন।




হঠাৎ করেই মাউস নষ্ট হলে কি করবেন?
যেনে নিন এখন প্রায় সময়ই দেখা যায়
মাউসে সিঙ্গেল ক্লিক করলে ডাবল
ক্লিক লেগে যায়, আবার অনেক সময়
দেখা যায় দুই তিনটা ক্লিক করলেও
ঠিক মতো ক্লিক লাগেনা। আজকে আমি
আপনাদের দেখাবো জরুরী মূহুর্তে এই
ধরনের সমস্যা হলে মাউস বাদ দিয়ে
কিভাবে কিবোর্ড কেই মাউসে
রূপান্তরিত করে কাজ চালিয়ে যাবেন।
তাহলে চলুন কথা না বারিয়ে
কাজে লাগে পরি।
প্রথমেই আপনার কম্পিউটারের কিবোর্ড
থেকে Num Lock, of করে রাখুন। এবার
কিবোর্ড থেকে এক সাথে Alt +shift+num
Lock চাপুন। এবার দেখুন নিচের চিত্রের
মতো একটি মেসেজ আসবে, নিচের চিত্র
দেখুন।
এবার tab বাটন চেপে yes সিলেক্ট করে
এন্টার চাপুন পুরো বিষয়টা উপরের
চিত্রের মতো হবে। এবার কিবোর্ড এর
num Lock, on করুন, এবার num lock এর
অন্তর্ভুক্ত থাকা বাটন গুলো চাপ দিয়ে
দেখুন আপনার কিবোর্ডটি মাউসে
রূপান্তরিত হয়ে গেছে।
বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী
টিউনে সেই পর্যন্ত সবাই ভালো
থাকবেন।
সবাইকে ধন্যবাদ
Read more

এবার কম্পিউটার চালু না হলেও (বুট না হলে) ভয় নেই ডাটা ট্রান্সফার করুন যেকোন ড্রাইভে !

কাজ করতে বসবেন। কম্পিউটার চালু করতে গিয়ে দেখা গেল চালু হচ্ছে না পাওয়ার আছে ঠিকই কিন্তু বুট হচ্ছে না, নিজে নিজেই রিস্টার্ট হচ্ছে অথবা মেসেজ আসছে System file missing । অবস্থা দেখে মনে হচ্ছে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করেছে। জরুরী ফাইল রয়েছে এই পিসিতে। এখন উপায় হচ্ছে পূনরায় অপারেটিং সিস্টেম ইন্সটল করা। তাছাড়া যে ড্রাইভে ফাইল রয়েছে (Desktop, My documents) সে ড্রাইভ ফরমেটিং করে সিস্টেম ইন্সটল করলে জরুরী ডাটাগুলো মুছে যাবে। তাছাড়া অপারেটিং সিস্টেম ইন্সটল করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে যদি একাধিক পিসি থাকে তাহলে কাজটা সেরে নেয়া যায় পেনড্রাইভ বা অন্য কোন মিডিয়া দিয়ে ফাইল ট্রান্সফার করে নিতে পারলে। কিন্তু পিসিই তো চালু হচ্ছেনা। ফাইল ট্রান্সফার করার উপায় কী? আপনার এই দুর্যোগের মুহুর্তে সাহায্য করতে পারে Rescue Kit 11 Free Edition.


এই সফটওয়্যারটি উইন্ডোজ ছাড়াই চালু  হয়। এটি একটি লাইভ সিডি।
১। সবগুলো ড্রাইভ, ফাইল এবং ফোল্ডার দেখায়।
২। এক ড্রাইভ থেকে অন্য  ড্রাইভে (পেন ড্রাইভ এবং সিডিসহ) ফাইল ট্রান্সফার করা যায়।
৩। ভাগ্য ভাল হলে অপারেটিং সিস্টেমের যেসব ফাইল মিসিং এর কারণে কম্পিউটার চালু হচ্ছেনা সেগুলো রিপেয়ারও হয়ে যেতে পারে অর্থাৎ রিপেয়ার অপশনও আছে এটাতে।
৪। মুছে যাওয়া পার্টিশন ফেরত আনা যায়।
প্রথমেই এই লিংক থেকে ডাউনলোড করে নিন। (50 MB)
এই লিংক থেকে সিরিয়াল ডাউনলোড করুন
এবার সিডি তৈরি করার পালা।
একটা খালি সিডি সিডি রমে প্রবেশ করাতে হবে।
ডাউনলোড করা rk_free.exe  ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
Next এ ক্লিক করুন...
এবার Product Key এবং Serial Number কপি করে পেষ্ট করুন..
Next এ ক্লিক করুন...
 Optical Disc সিলেক্ট করে Next এ ক্লিক করুন...
Eject the disc after burning এর টিক চিহ্ন দিয়ে  Next এ ক্লিক করুন...
কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবে।
এবার যত্ন করে সিডিটি রেখে দিন। যখন আপনার পিসি বুট হবেনা তখন সিডিটি রমে প্রবেশ করিয়ে পিসি স্টার্ট করুন। নিচের ছবিটির মতো দেখা যাবে। এবার আপনার প্রয়োজনীয় কাজটি সেরে নিন।
আপনি হয়তো ভাবছেন এত কষ্ট করে ৫০ মেগাবাইট ডাউনলোড করে সিডি তৈরি করে লাভ কী। দুর্যোগ আসার আগেই তৈরি হয়ে থাকা ভাল। যখন বিপদে পড়বেন তখন এই অধমের পরামর্শ কাজে লাগবে।
যখনই পিসি বুট হবেনা তখনই প্রবেশ করান আপনার সেই বিখ্যাত (!) সিডিটি।
নিচের ছবিটির মতো একটা স্ক্রীন আসবে।
এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করে কাজ সেরে নিন।
Read more

কি ভাবে পিছির মাদারবোর্ডের নাম, মডেল নম্বর, সিরিয়াল নম্বর বের করবেন ?

প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন।
তারপর Run-এ WMIC লিখে Ok তে ক্লিক করুন।
প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা আসবে এটি ইনস্টল হচ্ছে।
ইনস্টল হওয়ার পর Command Prompt টিতে লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন।
তাহলে আপনার COMPUTER এর মাদারবোর্ডের সিডির মডেল নম্বর , সিরিয়াল নম্বর ইত্যাদি জানতে পারবেন।


ধন্যবাদ...
Read more

কম্পিউটার এর ছোট খাটো সমস্যার সমাধান।

কম্পিউটার চালাতে গিয়ে আমরা কতই না বহুমুখী সমস্যার সম্মুখীন হই ।সেই সমস্যা ছোট হোক বা বড় হোক আমরা একদল লোক আছি যারা সমস্যা দেখলেই সার্ভিস সেন্টারে দৌড় দেই ।কিন্তু আপনি চাইলে নিজে নিজেই কম্পিউটারের সাধারণ সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারেন ।এতে একদিকে যেমন আপনার অর্থ বাঁচবে, তার পাশাপাশি আপনি আস্তে আস্তে হয়ে উঠবেন ছোটখাটো একজন কম্পিউটার এক্সপার্ট । আমার আজকের এই টিউনের উদ্দেশ্য অন্তত তাইই ।সুতরাং আর কথা বাড়াবো না ।চলুন আসল কাজ শুরু করা যাক.....

সমস্যা:সিস্টেম চালু হচ্ছেনা
সমাধান:মেইন পাওয়ার ক্যাবলের সংযোগটি loose কিনা চেক করুন ।যদি ঢিলে না হয় তবে মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা দেখুন ।না আসলে বুঝতে হবে পিসির পাওয়ার সাপ্লাই ইউনিটে সমস্যা আছে ।এক্ষেত্রে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে ।
সমস্যা:সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছেনা ।
সমাধান:সিস্টেম অফ করুন এবং মেইন সিস্টেম থেকে ক্যাবল খুলে ফেলুন ।এবার একটি ইরেজার দিয়ে Ram এর কানেক্টর এবং Ram Slot পরিষ্কার করে র্যামটি আগের মতো লাগান এবংপিসি স্টার্ট করুন ।পিসি অন হওয়ার সময় যদি কোনো বিপ সাউন্ড হয় তাহলে বুঝেই নেন যে আপনার পিসির র্যামটি সমস্যাযুক্ত । যদি Display তে কিছু না আসে তাহলে নতুন Ram লাগান ।কারণ ৫০% ক্ষেত্রে Display না আসার কারণ র্াম এর সমস্যা ।শেষ পর্যন্ত যদি সমাধান না হয় তাহলে আপনার নিকটস্ত কোনো সার্ভিস সেন্টারে নিয়ে দেখান ।
সমস্যা:সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় ।
সমাধান:পিসির ক্যাবিনেটটি খুলুন এবং মাদার্বোর্ড থেকে CPU ফ্যানটি সরান ।কিন্তু প্রসেসর সরানো যাবেনা ।ফ্যান খুলার পর হয়তো দেখবেন ভেতরে বা Hit Sink এ প্রচুর ধুলোবালি জমে আছে যা বায়ু চলাচলকে বাধাগ্রস্হ করছে ।এক্ষেত্রে Heat Sink এবং ফ্যানটিকে ভালোভাবে পরিষ্কার করে জায়গামতো লাগান এবং পিসি অন করুন ।
সমস্যা:কোনোরুপ উত্তপ্ত হওয়া ছাড়াই পিসি কয়েক মিনিট পরপর ShutDown হয়ে যাচ্ছে ।
সমাধান:সতর্কতার সাথে পিসির মাদার্বোর্ড দেখে নিন ।লক্ষ্য করুন লিকযুক্ত বা ক্রুটিপূর্ণ ক্যাপাসিটির উপর থেকে খুলে এসেছে কিনা ।যদি এরকম হয় তবে ক্যাপাসিটরকে ভালো করে লাগিয়ে নিলেই হয় । কিন্তু IC যদি অতিরিক্ত তাপ উৎপাদন করে তাহলে মেরামতের জন্য সার্ভিব সেন্টারে যাওয়া ছাড়া উপায় নেই ।
সমস্যা:উইন্ডোজ রান করার সময় আটকে থাকে বা হ্যাং করে ।
সমাধান:আপগ্রেড এন্টিভাইরাস দিয়ে ভাইরাস চেক করুন ।যদি ধরা না পড়ে তবে C ড্রাইভ ফরম্যাট করে নতুন করে OS সেটাপ করুন । তবে তার আগে অবশ্যই ডাটার ব্যাকাপ করে নিবেন ।
সমস্যা:পিসির পাওয়ার অন করলে Display আসার পর পিসি হ্যাং করে ।
সমাধান:
প্রথম ধাপ:
পিসির পাওয়ার অফ করে কেসিংয়ের এক পার্শ্ব খুলে হার্ড ডিস্ক, CD/DVD ROM এর ক্যাবল খুলে আবার জায়গামতো লাগান এবং পিসি অন করুন ।এরপরও যদি সমস্যা থেকে যায়-
দ্বিতীয় ধাপ:
মাদারবোর্ডের ক্রতিটি হারাডওয়্যার ভালো করে পরিক্ষা করুন এবং কোনো ক্রুটি থাকলে ঠিক করুন ।এরপরও যদি একই সমস্যা থাকে-
তৃতীয় ধাপ:
মাদারবোর্ডটিকে অন্য একটি পিসিতে সংযুক্ত করে দেখুন ঠিক আছে কিনা ।যদি না চলে তাহলে বুঝে নিবেন মাদারবোর্ডের মৃত্যু হয়েছে :p
সমস্যা:পিসির মেটাল অংশে স্পর্শ লাগলে শক করে ।
সমাধান:পিসির মেটাল অংশে যদি হাত কিংবা স্পর্শ লাগলে শক করে তাহলে বুঝতে হবে আপনার পিসি আর্থিং করানো নেই ।এক্ষেত্রে আপনি একজন ইলেকট্রিশিয়ানের সহায়তায় পিসিটিকে আর্থিং করিয়ে নিতে হবে ।
সমস্যা:পিসির সময় তারিখ ঠিক থাকেনা বা বায়োসের কোনো সেটিংস পরিবর্তন করলে সেইভ হয়না ।
সমাধান:Motherboard এর সংযুক্ত CMOS Battery কার্যক্ষমতা হারালে এমনটি ঘটে ।তাই এক্ষেত্রে একমাত্র সমাধান হল নতুন সিমোস ব্যাটারি লাগানো ।
সমস্যা:মনিটরে কোনো পাওয়ার নেই ।
সমাধান:পাওয়ার বোতাম চালু আছে কিনা নিশ্চিত হন এবং এও নিশ্চিত হন যে AC POWER কর্ডটি পেছনে এবং পাওয়ার আউটলেটে ভালোভাবে সংযুক্ত আছে কিনা ।
সমস্যা:মনিটরে পাওয়ার অন কিন্তু কোনো ছবি নেই ।
সমাধান:মনিটরের সাথে ভিডিও ক্যাবলটি পিসির সাথে ভালভাবে যুক্ত আছে কিনা দেখুন ।না থাকলে দৃঢ়ভাবে লাগিয়ে নিন ।কাজ না করলে Contrast and Brightness ঠিক করে দেখুন ।
সমস্যা:কীবোর্ড কাজ করছেনা
সমাধান:কীবোর্ড পিসির পোর্টের সাথে ভালভাবে যুক্ত আছে কিনা সে বিষয়টি লক্ষ্য করুন ।যদি ঠিক থাকে তাহলে ভাইরাস চেক করে ডিলিট করুন ।তাও যদি না হয় তবে বুঝতে হবে কীবোর্ডটি নষ্ট হয়ে গেছে ।এক্ষেত্র নতুন কীবোর্ড কিনতে হবে ।
সমস্যা:মাউস কাজ করেনা বা মাউস ডিটেক্ট করেনা ।
সমাধান:পিসির পোর্ট চেক করুন এবং বায়োসে প্রবেশ করে দেখুন মাউস Disable করা কিনা ।যদি Disable করা থাকে তাহলে এনাবল করে সেইভ করে বেরিয়ে আসুন ।
সমস্যা:Boot Disk Failure or Hard Disk Not Found ম্যাসেজ প্রদর্শন করে ।
সমাধান:কম্পিউটার বন্ধ করে কেসিং খুলে Motherboard এবং Hard Disk Drive এর সাথে Data Cable এবং Power Supply Unit থেকে Hard Disk সংযুক্তস্থলে কোনো লুজ আছে কিনা তা চেক করুন ।ঠিক থাকলে Hard Disk এর পিছনের জাম্পার সেটিং অনুসরণ করে ড্রাইভটির জাম্পার সেটিং ঠিক আছে কিনা চেক করুন । Hard Disk Failure ম্যাসেজ দেখালে পিসি চালিয়ে বায়োসে প্রবেশ করে হার্ড ডিস্ক ড্রাইভটিকে বায়োসের অপশন থেকে অটো কিংবা ম্যানুয়ালি ডিটেক্ট করে কিনা তা দেখুন ।যদি সমস্যার সমাধান না হয় তাহলে অন্য একটি ভালো পিসিতে hard disk লাগিয়ে দেখুন চলে কিনা ।কাজ না করলে নতুন hard disk লাগিয়ে নিতে হবে ।
সমস্যা:কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিস্টার্ট নেয় ।
সমাধান:কম্পিউটারের সিপিউর উপর যুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠান্ডা না থাকলে এ ধরনের সমস্যা হতে পারে ।সেক্ষেত্রে পিসির কেসিং খুলে কুলিং ফ্যানটিকে ভালভাবে চেক করতে হবে ।প্রয়োজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নিতে হবে ।এছাড়াও অনেক সময় ভাইরাস সমস্যার কারণেও এমনটি হয়ে থাকে ।তাই আপনার পিসিতে অবশ্যই ভালো মানের কোনো এন্টিভাইরাস ব্যাবহার করবেন এবং তা নিয়মিত আপডেট করবেন ।ব্যাকডেটেট এন্টিভাইরাস নতুন নতুন ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারেনা ।
আজ এই পর্যন্তই ।আবারও আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো টিউন নিয়ে খোদা হাফেজ ।
Read more

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? সমাধান নিন।

নতুন ল্যাপটপ কেনার পর প্রায় বছর খানেক ভাল ভাবেই সার্ভিস দেয় । এর পর বেশি গরম হয়ে যায় নীল স্ক্রিন চলে আসে মাঝে মাঝে। স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যা করনীয়। যেখান দিয়ে ল্যাপটপের গরম বাতাস বের হয় সেখানে যদি একটি ডিম রেখে দেন তা হলে আমার মনে হয় ডিমটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
প্রথম ধাপ:---


আপনার ল্যাপটপের ব্যাটারিরে আইকন টিতে Left বাটনে ক্লিক করে মোর পাওয়ার অপশনে যান। এরপর পরের চিত্র টি দেখুন।

এর পর    High performance    থেকে       Change plan setting --এ ক্লিক করুন। এরপর পরের চিত্র টি দেখুন।

Change advanced power setting ---এ ক্লিক করুন।






 

 এর পর  Step-5,এ ক্লিক করুর  and  Step-6 -এর Plugged in: এখানে ক্লিক করুন। এরপর




Plugged in 85% করে Apply then ok ক্লিক করুন। এরপর রিস্টাট করে দিন ।
এরপর যদি কাজ না করে তবে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে যেমন:-----------

ল্যাপটপের পিছনের ব্যাক কাভার খুলুন এর পর এই কাজটি করুন যেমন:--------

বাতাস বের হবার রাস্তা এবং ফ্যান ক্লিন করে দিন। এর পর আরেকটি কাজ করবেন যেমন:-----  তার আগে একটি কথা বলে নেই ল্যাপটপ বালিসের উপর রেখে ব্যবহার করবেন না তা হলে আর বেসি গরম হবে। নিচের চিএটি দেখুন

এমন ভাবে ল্যাপটপ বসাবেন যাতে করে বাতাস যাওয়া আসা করতে পারে।  আরো ভালোহবে ল্যাপটপের নিচে পাখা ব্যবহার করুন।    আশারাখি সবার উপকারে আসবে।
Read more